ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

রাবি উপ-উপাচার্যের পদ পূরণের দাবি শিক্ষক সমিতির

  • আপডেট সময় : ০২:০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • / 315
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত চার মাস ধরে শূন্য থাকা উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদ পূরণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শনিবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে  তারা এ দাবি করেন।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, গত চার মাস ধরে শীর্ষ দুই পদ শূণ্য আছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে বিশেষভাবে অর্থনৈতিক কর্মকান্ডে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে তারা বিশ্ববিদ্যালয়ের মাননীয় আচার্য মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

উল্লেখ্য, গত ১৯ মার্চ বিশ্ববিদ্যালয় উপাচার্য ও উপ-উপচার্যের মেয়াদ শেষ হয়। তবে টানা ৪৭ দিন উপাচার্য ও উপ-উপাচার্য পদ শূণ্য থাকার পর গত ৭ই মে বিশ্ববিদ্যালয় আচার্য উপাচার্য হিসাবে অধ্যাপক এম আব্দুস সোবহানকে নিয়োগ দেন। উপাচার্যের পদ পূর্ণ হলেও শূণ্য থেকে যায় উপ- উপাচার্যের পদ।

এর আগে ৪ই মে শূণ্য হয় কোষাধ্যক্ষের পদও। সেই থেকে উপ- উপাচার্য ও কোষাধ্যক্ষের পদ শূণ্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবি উপ-উপাচার্যের পদ পূরণের দাবি শিক্ষক সমিতির

আপডেট সময় : ০২:০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭