ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রজত জয়ন্তী ১৯-২০ এপ্রিল

  • আপডেট সময় : ০১:০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮
  • / 441
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রজত জয়ন্তী আগামী ১৯ ও ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের নিবন্ধন শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় রজত জয়ন্তী উপলক্ষে ইতোমধ্যে বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে বিভিন্ন উপ-কমিটি ও লিয়াজো কমিটি গঠন এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রজত জয়ন্তী আয়োজনের প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে।

নিবন্ধন ফি বাবদ সাবেক শিক্ষার্থীকে একা এবং দম্পতিসহ আগামী ৩১ মার্চের মধ্যে যথাক্রমে এক হাজার পাঁচশত এবং দুই হাজার পাঁচশত টাকা জমা দিতে হবে। এজন্য নিবন্ধন ফরম পূরণপূর্বক অগ্রণী ব্যাংক রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় রজত জয়ন্তী উদযাপন তহবিল, সঞ্চয়ী হিসাব নং- ০২০০০০১১৭৮০০৫২ নম্বরে প্রদান করা যাবে। বিকাশ এবং রকেটের মাধ্যমেও নিবন্ধনের টাকা পাঠানো যাবে।

এছাড়া রজত জয়ন্তী উপলক্ষে প্রকাশিতব্য সুভ্যেনিরে বিভাগের সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে স্মৃতিচারণমূলক লেখাও আহবান করা হয়েছে। সংশ্লিষ্ট প্রয়োজনে ০১৭১৬৭৮৯৭৮৩ এবং ০১৭১২০৮৫৬০০ নম্বরে যোগাযোগ করতে পারবে।
এছাড়াও দুই দিনের এই অনুষ্ঠানে বর্ণাঢ়্য র‌্যালি, স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, ফ্রেÐশিপ ক্রিকেট ম্যাচ, সাংবাদিকতা বিষয়ক সেমিনার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রজত জয়ন্তী ১৯-২০ এপ্রিল

আপডেট সময় : ০১:০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮