ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

রাবি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ২২বছরে পদার্পণ

  • আপডেট সময় : ০৪:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
  • / 227
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করে সংগঠনটি।

পরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে বিশ^বিদ্যালয়  রাকসু ভবনের সামনে র‌্যালিটি শেষ হয়।

এর আগে র‌্যালি উদ্বোধন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বর্তমান সহ-সভাপতি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম গোস্বামী, সংগঠনটির কার্যনির্বাহী সদস্য সংস্কৃত বিভাগের অধ্যাপক জুয়েলী বিশ্বাস প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক আ স ম শিবলী শিহাব, দপ্তর সম্পাদক আজম খান, সাবেক সাধারণ সম্পাদক হাসান ঈমাম সুইট, সাবেক রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি সোহেল রানাসহ সংগঠনটির প্রায় শতাধিক নেতাকর্মী।

এ দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল্লাহ্।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৯ জুলাই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সংগঠনঠি যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আসছে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ২২বছরে পদার্পণ

আপডেট সময় : ০৪:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮