ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

রাশিয়ায় ক্যাফে বিস্ফোরণ : প্রখ্যাত সামরিক ব্লগার নিহত

  • আপডেট সময় : ০৪:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে বিস্ফোরণে সুপরিচিত রুশ সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি নিহত হয়েছেন। একটি বিস্ফোরকে থেকে এই বিস্ফোরণ ঘটে বলে সূত্রের উদ্ধৃতি দিয়ে রুশ সংবাদ সংস্থাগুলো খবর প্রকাশ করেছে।

প্রকাশিত খবরে বলা হয়, রোববার স্ট্রিট ফুড বার নম্বর ১-এ বিস্ফোরণে তাতারস্কি নিহত হন। এতে আরো ২৫ জন আহত হয়। তাদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেক্সান্ডার বেগলভ।

তাতারস্কি হলো ম্যাক্সিম ফমিনের ছদ্মনাম। টেলিগ্রামে তার ফলোয়ার রয়েছে ৫,৬০,০০০। তিনি ছিলেন অন্যতম প্রভাবশালী সামরিক ব্লগার। তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিতেন।

সেপ্টেম্বরে ইউক্রেনের চারটি আংশিকভাবে দখল করা অঞ্চলের ওপর রুশ দখলদারিত্ব ঘোষণা হন্য ক্রেমলিনে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শত শতত লোকের সাথে তিনিও উপস্থিত ছিলেন।

সেন্ট পিটার্সবার্গের একটি ওয়েবসাইট জানায়, যে ক্যাফেতে বিস্ফোরণ ঘটে, সেটির একসময়ের মালিক ছিলেন ইউক্রেনে রুশ বাহিনীর সাথে লড়াইকারী ভাড়াটে গ্রুপ ওয়ানারের প্রতিষ্ঠাতা ইয়েভগেনে প্রিজোঝিন।

রুশ মিডিয়া জানায়, বেশ কয়েক ব্যক্তির সাথে ক্যাফেতে একটি বৈঠক করছিলেন তাতারস্কি। ওই সময় এক নারী তাকে একটি বাক্স উপহার দেয়। ধারণা করা হচ্ছে, তাতেই বিস্ফোরক ছিল।

আল জাজিরার দোরসা জাব্বারি মস্কো থেকে জানান, ওই সময় ক্যাফেটিতে অন্তত ১০০ ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করেছিল ‘সাইবার ফ্রন্ট জে মুভমেন্ট।’

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে বেশ কয়েকবার গুলি, বিস্ফোরণ ও গুপ্তহামলা হয়েছে। এগুলোর সাথে যুদ্ধের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা স্পষ্ট নয়।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ায় ক্যাফে বিস্ফোরণ : প্রখ্যাত সামরিক ব্লগার নিহত

আপডেট সময় : ০৪:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩