ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

রাশিয়া আরো উত্তর কোরিয়ান অস্ত্র চেয়েছে : যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : ০৪:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হোয়াইট হাউস বৃহস্পতিবার বলেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে আরো অস্ত্র চেয়েছে এবং মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে চুক্তির দালালি করার অভিযোগে একজন স্লোভাকিয়ান ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, আমাদের কাছে নতুন তথ্য রয়েছে যে রাশিয়া সক্রিয়ভাবে উত্তর কোরিয়ার কাছ থেকে অতিরিক্ত অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে।

তিনি বলেন, ব্রাতিস্লাভার অশোট এমক্রটিচেভ (৫৬) নামে চিহ্নিত ব্যক্তি ২০২২ সালের শেষের দিকে এবং এই বছরের প্রথম দিকে দুই দেশের মধ্যে অস্ত্র বিক্রয় ও বিনিময় চুক্তিতে কাজ করছিলেন।

রুশ কর্মকর্তাদের সমর্থনে এমক্রটিচেভ রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি গোপন অস্ত্র চুক্তির দালালি করার চেষ্টা করছেন।

মার্কিন ট্রেজারি অনুসারে উত্তর কোরিয়া রাশিয়াকে ‘দুই ডজনেরও বেশি’ ধরনের অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর বিষয় আলোচনার মধ্যে রেখেছে।

ট্রেজারি বলেছে, বিনিময়ে, পিয়ংইয়ং নগদ, বাণিজ্যিক বিমান, পণ্য ও কাঁচামাল পাবে।

কিরবি বলেন, ওয়াশিংটন বুঝতে পেরেছে রাশিয়া উত্তর কোরিয়ায় একটি প্রতিনিধি দল পাঠাতে চাইছে এবং যুদ্ধাস্ত্রের বিনিময়ে পিয়ংইয়ংকে খাদ্যসামগ্রী দিতে চাইছে। তবে, কোনো চুক্তি সম্পন্ন হয়েছে কিনা বা নির্দিষ্ট অস্ত্রের বিস্তারিত বিবরণ নিয়ে তিনি কিছু বলেননি।

তিনি আরো বলেন, ‘উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে যেকোনো অস্ত্র চুক্তি জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বেশ কয়েকটি প্রস্তাবের সরাসরি লঙ্ঘন করবে।’

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়া আরো উত্তর কোরিয়ান অস্ত্র চেয়েছে : যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৪:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩