ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রাশিয়া-ইরানকে ঠেকানোর মার্কিন চেষ্টা ব্যর্থ: আইআরজিসি

  • আপডেট সময় : ০১:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 26
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের তথাকথিত নৌ-অবরোধের মাধ্যমে চীন, রাশিয়া এবং ইউরোপকে দমনের পরিকল্পনা মাত্র ২০ দিনের মাথায় ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশন গার্ডস কোর (আইআরজিসি)-র গোয়েন্দা সংস্থা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানিয়েছে, ট্রাম্প প্রশাসন বৈশ্বিক জ্বালানি ব্যবস্থাপনার কৌশল থেকে সরে এসে বর্তমানে বিশৃঙ্খলা তৈরির পথ বেছে নিয়েছে। এই বিশৃঙ্খলা প্রকল্পের অংশ হিসেবেই দেশগুলো নিয়ন্ত্রণে মার্কিন নৌ-অবরোধ শুরু হয়েছিল। তবে তেহরানের দাবি, হোয়াইট হাউস এখন উপলব্ধি করতে শুরু করেছে যে তাদের এই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং ইরান বর্তমানে একটি ‘বিশৃঙ্খলা-বিরোধী জোটের’ কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনী ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক যুদ্ধ শুরু করে, যাতে ইসলামি বিপ্লবের তৎকালীন নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা শহীদ হন। এর জবাবে ইরান গত ৪০ দিন ধরে প্রায় ১০০টি পাল্টা আক্রমণের ঢেউ চালিয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চল এবং অধিকৃত ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের সশস্ত্র বাহিনী টানা কয়েক সপ্তাহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।

নিজেদের প্রতিরক্ষার অংশ হিসেবে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী শত্রু দেশ ও তাদের মিত্রদের জন্য বন্ধ করে দেয়। পরবর্তীতে ওয়াশিংটন ইরানের বন্দর ও জাহাজের ওপর অবৈধ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিলে তেহরান ওই জলপথ দিয়ে যাতায়াতের ক্ষেত্রে আরও কঠোর বিধি-নিষেধ আরোপ করে। বর্তমানে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জাহাজ চলাচলের নিয়ম চালু করা হয়েছে। আইআরজিসি-র মতে, এই দৃঢ় অবস্থানই শেষ পর্যন্ত পশ্চিমা শক্তির তথাকথিত আধিপত্য বিস্তারের চেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়া-ইরানকে ঠেকানোর মার্কিন চেষ্টা ব্যর্থ: আইআরজিসি

আপডেট সময় : ০১:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬