ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাষ্ট্রপতি: দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে

  • আপডেট সময় : ১০:০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিরুদ্ধে চলমান যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্যের অপচেষ্টাকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত ‘দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে যে গভীর চক্রান্ত চলছে, তা রুখে দিতে হবে। এই নৈরাজ্যের মধ্য দিয়ে বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশ, জনগণ, মা ও মাটিকে ঘিরে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই ধর্মীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা অর্জনের সুযোগ পেয়েছি। বাংলাদেশের মানুষ সবসময় যেকোনো ধরনের অগণতান্ত্রিক ও অস্থিতিশীল প্রচেষ্টাকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছে এবং একটি সুন্দর ও উন্নত দেশ গড়ার সংগ্রামে অবিচল থেকেছে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনার দেশ হিসেবে বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছে। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের যে অনন্য দেশ প্রতিষ্ঠিত হয়, তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সবাইকে অনুপ্রাণিত করে। কিন্তু আজ আমাদের সেই সুযোগকে বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করতে নৈরাজ্য সৃষ্টি করছে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার সব ধর্মীয় সম্প্রদায়ের অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তিনি উপস্থিত ভক্তদের উদ্দেশে বলেন, সংবিধান অনুযায়ী আপনাদের যেসব অধিকার নিশ্চিত করা হয়েছে, তা রক্ষায় সচেতন থাকতে হবে। একই সঙ্গে তিনি গৌতম বুদ্ধের জীবনদর্শন থেকে শিক্ষা নিয়ে অন্ধবিশ্বাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে জ্ঞান, যুক্তি ও নৈতিকতার পথে চলার আহ্বান জানান। দেশের বৌদ্ধবিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়নে আর্থিক অনুদান, বৌদ্ধ ভিক্ষুদের সম্মানী ভাতা, শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানসহ বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ১৯৭৮ সালে চীন থেকে অতীশ দীপঙ্করের পবিত্র দেহভস্ম বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন। তিনি বৌদ্ধ সম্প্রদায়ের প্রয়াত নেতাদের অবদানের কথা উল্লেখ করে বলেন, তাদের কর্ম ও ত্যাগের কারণে তারা আমাদের অন্তরে চিরঞ্জীব হয়ে থাকবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় একটি কথা বলতেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুদ্ধপ্রিয় মহাথের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। এছাড়া বৌদ্ধ ধর্মীয় কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া স্বাগত বক্তব্য দেন এবং শিক্ষাবিদ অধ্যাপক সুকোমল বড়ুয়া ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি: দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে

আপডেট সময় : ১০:০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬