রিফাত হত্যকারীদের গ্রেপ্তারের দাবীতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ
- আপডেট সময় : ০৪:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯
- / 222
বরিশাল ব্যুরো:
বরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যাকান্ডের সুষ্ট বিচার ও বরিশাল নগরীতে শিশু ধর্ষনের বিচারের দাবীতে বরিশালে মানববন্ধন সহ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখা।
সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত আমাদের দেশে শিশু ও নারী নির্য়াতন সহ বিভিন্ন হত্যাকান্ড বেড়েই চলছে। শাষক দলীয় দলগুলো ছত্রছায়ার মতো কাজ করায় দেশে বিচারহীনতার সং¯ৃ‹তি চলছে। যার কারণে রিফাত হত্যাকান্ডের মতো ঘটনা ঘটছে। এ বিচারহীনতার সংস্কৃতিকের বিরুদ্বে সকলকে স্বোচ্চার হওয়ার আহবান জানান। পাশাপাশি সকল অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।
অন্যদিকে বৃহস্পতিবার নগরীর রসুলপুরে এক চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষষকারীর বিচার দাবী জানানো হয়। পুলিশ ঘটনার পরপরই ৯৯৯ থেকে ফোন পেয়ে অভিযুক্ত ধর্ষণকারী বারেক হাওলাদার(৬০)কে গ্রেপতার আদালতে সোপদ্র করেন।
উল্লেখ্য, গত বুধবার সকালে বরগুনা পৌর শহরের সরকারী কলেজ রোড এলাকায় ডিস ব্যবসায়ী যুবলীগ নেতা শাহনেওয়াজ রিফাত শরীফকে প্রকাশে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। ওই দিন বিকেল ৪টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে মারা যায় সে। ঘটনার পর থেকে মূল আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এসময় আরো বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিলিমা জাহান,বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রফ্রন্টের আহবায়ক হাসিবুল ইসলাম,সংগঠক ইমাম হাসান,জেলা সদস্য ইলিয়াস ইরান, মতিউর রহমান রিমন,শুশান্ত সুকু ও শ্রমীকফ্রন্টের সদস্য মোঃ রুবেল হাওলাদার প্রমুখ। পরে তারা নগরীতে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন।
[widget id=”td_block_social_counter_widget-83″]

























