ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

রুশ হামলায় ইউক্রেনে নিহত ২, আহত আরও কয়েক ডজন

  • আপডেট সময় : ০২:২২:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 17
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত দুইজন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। বুধবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়ে দেওয়ায় ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রে তৈরি আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে আসছে।

ইউক্রেনের বিমান বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আসার সতর্কতার পর মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতের পর কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনেন এএফপির সাংবাদিকরা। কিয়েভের সামরিক প্রশাসন জানায়, হামলায় আবাসিক ভবন ও কয়েকটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তারা বলেন, ‘শত্রুপক্ষ আবারও ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে। হামলায় একজন নারী নিহত হয়েছেন এবং অন্তত সাতজন আহত হয়েছেন।

রাজধানীর চারটি জেলায়ও আগুন ছড়িয়ে পড়ে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, কিয়েভের পশ্চিমে বুচা জেলায় আরও একজন নিহত হয়েছেন। কিয়েভের আশপাশের এলাকায় আহত হয়েছেন ২১ জন। এর আগে রাজধানীতে টানা কয়েকটি প্রাণঘাতী রাতের হামলার পর এ ঘটনা ঘটল।

শনিবার কিয়েভ ও এর উপকণ্ঠে রুশ হামলায় ১০ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। একই সময়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি বিশাল কনটেইনার জাহাজ ডুবে যায়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রুশ হামলায় ইউক্রেনে নিহত ২, আহত আরও কয়েক ডজন

আপডেট সময় : ০২:২২:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬