ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

রূপগঞ্জে এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • আপডেট সময় : ০২:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
  • / 255
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল মজিবুর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের গতকাল বুধবার বিকেলে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিনা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গাউছিয়া গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম ভুঁইয়া, মোশারফ হোসেন মাষ্টার, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আকবর, জমির হোসেন, যুবদলের সভাপতি রজব আলী ফকির, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, জেলা ছাত্রদল নেতা ওমর হোসেন, জাকির হোসেন প্রমুখ।

বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফুল দিয়ে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বিদায় জানান। এ সময় শিক্ষার্থীরা আবেগ-আপ্লুত হয়ে পড়েন। মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপগঞ্জে এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০২:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭