ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড: জাতীয় গ্রিডে ১৩২১ মেগাওয়াট ঢাকার ৪ বারে এনবিআরের বিশেষ অভিযান শাহজালালে সোনা পাচারের সময় আটক বিমানকর্মী ও যাত্রী জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ড. মঈন খানের মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সারসংকটের প্রতিবাদে জামায়াতের আফ্রিকার সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ডাক দিলেন সিসি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

রেন দুর্ঘটনা : দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি ড. রেজাউল করিমের

  • আপডেট সময় : ১১:৪৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম বলেছেন, সরকারের উদাসীনতা ও লাগামহীন দুর্নীতির কারণেই দেশের পরিবহন সেক্টরসহ রেল যোগাযোগ ব্যবস্থায় নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সঙ্গত কারণেই পরিবহন সেক্টরে দুর্ঘটনা ও জানমালের ক্ষয়ক্ষতি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সে ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন, দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসা দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।

তিনি মঙ্গলবার রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় আহতদের সার্বিক খোঁজখবর ও আর্থিক সহায়তা দানের জন্য ঢাকার অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, হাতিরঝিল পশ্চিম থানা আমীর মু. আতাউর রহমান সরকার, শেরে বাংলা নগর উত্তর থানা আমীর আব্দুল আউয়াল আযম, মোহাম্মদপুর থানা পূর্বের নায়েবে আমীর এ্যাডভোকেট আজহার মুন্সী, সেক্রেটরি সৈয়দ মঞ্জুর হোসেন ও জামায়াত নেতা আজিজুর রহমান তোরণ প্রমুখ।

ড. রেজাউল করিম এসময় দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তিনি নিহতদের শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই শোককে কাটিয়ে উঠার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে তাওফিক কামনা করেন। বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রেন দুর্ঘটনা : দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি ড. রেজাউল করিমের

আপডেট সময় : ১১:৪৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯