ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

লক্ষ্মীপুরে বাসের চাপায় সাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় : ১২:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 403
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাসের চাপায় মো. ফারুক (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের রামগতি প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক উপজেলার সুজন গ্রামের ছিদ্দিক উল্যাহ মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রামগতির আলেকজান্ডার থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহন নামের একটি দ্রুত গতির বাস বাইসাইকেল আরোহী ফারুককে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

রামগতি থানার এসআই মো. রফিক সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরে বাসের চাপায় সাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ১২:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭