ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

লিঙ্গ কর্তন : নিউ ইয়র্কে ‘সেলস ম্যান’ এখন ‘সেলস পারসন’

  • আপডেট সময় : ১০:৩৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • / 187
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নিউ ইয়র্ক রাজ্যে আইন করে লিঙ্গ কর্তন করা হয়েছে। লিঙ্গ-নিরপেক্ষ রাজ্য গড়ার প্রয়াসে ‘সেলস ম্যান’ এখন থেকে ‘সেলস পারসন’ হিসেবে পরিচিত হবেন। এছাড়া ‘কাউন্সিল ম্যান’ হবেন ‘কাউন্সিল পারসন’। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বৃহস্পতিবার লিঙ্গ-নিরপেক্ষ শব্দ প্রয়োগের ওই আইনে সই্ও করেছেন।

অ্যাসেম্বলিম্যান ড্যানি ও’ডোনেলের সাথে বিলটি স্পন্সরকারী সিনেটর আনা ক্যাপলান বলেন, ‘চাকরির কোনো লিঙ্গ নেই। তবে দুর্ভাগ্যজনকভাবে, আমাদের রাজ্যের অনেক আইনে এখনৈা লিঙ্গবাচক শব্দ ব্যবহৃত হয়।’

‘সেলস ম্যান’ শব্দটির বদলে ‘সেলস পারসন’ ব্যবহারের মধ্যেই পরিবর্তন সীমিত নেই। সেইসাথে ‘হিস’ বা ‘হার’ শব্দও ব্যবহার করা যাবে না। এর বদলে ‘দেয়ার’ শব্দ ব্যবহার করতে হবে বলে নতুন আইনে বলা হয়েছে।
ও’ডোনেল তার বিবৃতিতে বলেন, ‘আমরা চাই নিউ ইয়র্কের কর্মস্থলগুলোতে বৈচিত্র্য বিরাজ করুক।’

এছাড়া আরেকটি বিলও গভর্নর হোকুল অনুমোদন করেছেন। স্টেট সিনেটর সামরা ব্রাক ও ক্যারি ওয়ারনারের স্পন্সর করা বিলে স্থানীয় আইনসভায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পদবি ‘কাউন্সিল ম্যান’ শব্দটির বদলে ‘কাউন্সিল মেম্বার’ করার কথা বলা হয়েছিল। গভর্নর তাতেও সই করেছেন।

তুলনামূলক কম বিতর্কের মাধ্যমেই অ্যাসেম্বলি ও স্টেট সিনেটে আইন দুটি পাস হয়েছে।

তবে সবাই যে এই পরিবর্তনে খুশি হয়েছে তা নয়। বিশেষ করে রিপাবলিকানরা একটু খোঁচাই দিয়েছে। তারা এগুলোকে হাস্যকর পরিবর্তন হিসেব অভিহিত করেছে।

সূত্র : নিউ ইয়র্ক পোস্ট

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লিঙ্গ কর্তন : নিউ ইয়র্কে ‘সেলস ম্যান’ এখন ‘সেলস পারসন’

আপডেট সময় : ১০:৩৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২