ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ

শত বছরের দিক নির্দেশনা নির্ধারণ করবে এই নির্বাচন: আদিলুর রহমান খান

  • আপডেট সময় : ১১:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 88
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে আগামী শত বছরের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নির্ধারিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান মন্তব্য করেছেন।

তিনি আজ (শনিবার) সিলেটে সাংবাদিকদের এ মন্তব্য বলেন।

উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল গণভোট। ছাত্র-জনতার রক্তে লেখা জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট আসাটা জরুরি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে।

বাংলাদেশে নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠু হবে জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভোটাররা পরিবার ও পরিজনসহ আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।

আদিলুর রহমান আরও বলেন, নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং এটি কার্যকর থাকবে। সব মিলিয়ে এবারের নির্বাচন হবে উৎসবমুখর।

সকালে সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান। সেসময় তিনি বলেন, যারা মেইনটেইন করতে পারবে, তাদেরকেই আগামীতে বাস টার্মিনাল ইজারা দেওয়া হবে।

পরিদর্শনকালে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট সিটি করপোরেশনের সিইও রেজাই রাফিন সরকার এবং সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শত বছরের দিক নির্দেশনা নির্ধারণ করবে এই নির্বাচন: আদিলুর রহমান খান

আপডেট সময় : ১১:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬