ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

শহীদ ফারুকের মৃত্যুবার্ষিকীতে রাবি ছাত্রলীগের শোক র‌্যালী

  • আপডেট সময় : ০৫:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / 211
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী শহীদ ফারুক হোসেনের মৃত্যুবার্ষিকীতে শোক র‌্যালী পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে একটি র‌্যালী নিয়ে শহীদ ফারুক হোসেনের স্মৃতি বিজড়িত শাহ্ মখদুম (এস এম) হলের সামনে তার মৃতদেহকে স্মরণ করে পুষ্পস্তবক অর্পণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু’র সঞ্চালণায় সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি গোলাম কিবরিয়া ও ফারুকের বোন আসমা বেগম।

এসময় বক্তারা বলেন, ফলিত গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী ফারুককে ২০১০ সালে ৮ই ফ্রেবুয়ারী নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজ ফারুক হত্যার সাত বছর পেরিয়ে গেলেও আমরা এখনো এর কোন সুষ্ঠু বিচার পায়নি। আমরা দ্রুত আমাদের ভাই হত্যার বিচার চাই। এসময় ফারুকের বোনকে সাময়িক ভাবে চাকরি দিলেও তা স্থায়ী করেনি। বক্তারা তার বোনের চাকুরী স্থায়ী এবং ফারুক স্মরণে স্মৃতিফলক নির্মাণের দাবি জানান।

এসময় বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য বাবু শ্রী সুরঞ্জিত সেন গুপ্ত, শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার সহধর্মিনী জাহানারা জামান ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের নানী মোসা. আক্তারুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শহীদ ফারুকের মৃত্যুবার্ষিকীতে রাবি ছাত্রলীগের শোক র‌্যালী

আপডেট সময় : ০৫:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭