ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

শিবপুরে নিখোঁজের ৩ দিন পর যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার : গ্রেফতার ৩

  • আপডেট সময় : ০৩:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭
  • / 362
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে সৈয়দ সারোয়ার জাহান জুয়েল (৩২) নামে এক যুকের নিখোঁজের ৩ দিন পর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে শিবপুর থানা পুলিশ। পুলিশ উপজেলার কোদালকাটা গ্রামের দেবালের টেক মতি মাস্টারের বাড়ির পাশে মুরগীর ফার্মের ময়লার গর্ত থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে  লাশ উদ্ধার করে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান জানান, নিহত জুয়েলের স্ত্রী ফেরদৌসি বেগমের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে এ লাশ উদ্ধার করা হয়।

গত শনিবার জুয়েল বাড়ী থেকে নিখোজ হয়। বুধবার জুয়েলের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর আত্মীয়-স্বজনরা তার লাশ বাড়ীতে নিয়ে দাফন করেছে। পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে বস্তাবন্দী করে লাশ উল্লেখিত স্থানে গর্তে ফেলে দেয় বলে পুলিশ এবং নিহতের আত্মীয়-স্বজনরা জানান।

এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে শিবপুর থানায় একটি হত্যামামলা দায়ের করেছেন। পুলিশ এব্যাপারে জড়িত সন্দেহে মঙ্গলবার রাতেই কোদালকাটা গ্রামের আব্দুল কাদির মেম্বার (৬০), তার মেয়ের জামাই নরসিংদী শহরের ভেলানগর গ্রামের লিটন (৩৭) এবং ছোটাবন্দ গ্রামের আনোয়ার (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য নিহত জুয়েল বিগত ২৭ মে রাত অনুমান ৮ টার দিকে বাড়ী থেকে কয়েল আনতে পার্শ্ববর্তী নৌকাঘাটা বাজারে যায় এবং সেখান থেকে নিখোঁজ হয়। জুয়েল নিখোঁজ হবার পর তার চাচা সাইফুল ইসলাম হেমিক শিবপুর থানায় একটি সাধারণ ডাইরী (জিডি) করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিবপুরে নিখোঁজের ৩ দিন পর যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার : গ্রেফতার ৩

আপডেট সময় : ০৩:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭