ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

শীর্ষ পাঁচ পদে রুয়েটের নতুন নিয়োগ সম্পন্ন

  • আপডেট সময় : ০২:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০১৭
  • / 294
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শীর্ষ পাঁচটি পদে নিয়োগদান সম্পন্ন হয়েছে। পদগুলো হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক, লাইব্রেরীয়ান, কম্পোট্রলার, চীফ ইঞ্জিনিয়ারও চীফ মেডিকেল অফিসার।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ মোশাররাফ হোসেন স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে বলা হয়েছে, পরীক্ষা নিয়ন্ত্রক পদে মোঃ তৌহিদ আরিফ চৌধুরীকে, লাইব্রেরীয়ান পদে ড. মোঃ আজিজুল হককে, কম্পোট্রলার পদে মোঃ  নাজিমউদ্দীন আহমেদকে, চীফ ইঞ্জিনিয়ার পদে মোঃ শাহাদৎ হোসেনকে এবং চীফ মেডিকেল অফিসার পদে ড. মোঃ মকসেদ আলীকে নিয়োগ দেয়া হয়েছে।

অফিস আদেশগুলোতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নিয়োগ কমিটির সুপারিশের প্রেক্ষিতে ৮০তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক বর্ণিত পদে উক্ত কর্মকর্তাগনকে নিয়োদ দেয়া হয়েছে। ইতিমধ্যে সবাই বর্ণিত পদে যোগদান করে স্ব স্ব পদে দায়িত্ব পালন শুরু করেছেন।

রুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ সদ্য নিয়োগ পাওয়া এই শীর্ষ পাঁচ কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের কর্মতৎপরতায় রুয়েটের সার্বিক কল্যাণ ও অগ্রযাত্রা আরও বেগবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শীর্ষ পাঁচ পদে রুয়েটের নতুন নিয়োগ সম্পন্ন

আপডেট সময় : ০২:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০১৭