ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

‘শুধুই স্মৃতি নয়’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৯:৩৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
  • / 256
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রয়াত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া লিখিত ‘শুধুই স্মৃতি নয়’ গ্রন্থের প্রকাশনা উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম শুক্রবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার হলে আয়োজিত এই প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে এমিরেটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, গবেষক, লেখক মোনায়েম সরকার, গ্রন্থটির প্রকাশক শওকত হোসেন লিটু সহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, একজন শিল্পীর জীবনে, তার কার্যক্রম, সমাজের অভ্যন্তরে ঘটে যাওয়া নানা বিষয় বইতে ওঠে এসেছে। শুধুই স্মৃতি নয়, অনেক মূল্যবান তথ্যাবলী বইয়ে পাওয়া যাবে। আসমা কিবরিয়ার দৃষ্টিতে তার নিজের কাজ, পরিবারের চিত্র,স্বামী সাবেক অর্থমন্ত্রীসহ পরিবারে তাদের জীবনের অনেক কিছুই বইতে পাওয়া যাবে। তিনি বইটি পাঠপ্রিয় হবে বলে আশা প্রকাশ করেন।

অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, বইটি স্মৃতিচারণমূলক হলেও এতে তিনি আমাদের দেশের শিল্প,সংস্কৃতি, তার পরিবার এবং তার নিজের গুরুত্বপূর্ণ অনেক তথ্যাবলি তুলে ধরেছেন। একজন শিল্পীর দৃষ্টিতে তিনি আমাদের জীপন-যাপন,কীর্তিমান ব্যাক্তিত্ব সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের জীবন নিয়েও অনেক তথ্য উপস্থাপন করেছেন। ফলে বইটি অত্যন্ত মূল্যবান তথ্যবহুল পুস্তকে রুপ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘শুধুই স্মৃতি নয়’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭