ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শ্রমিকরাই এ দেশের চালিকা শক্তি

  • আপডেট সময় : ০২:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০১৭
  • / 228
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: শ্রমিকরাই এদেশের চালিকা শক্তি। এ দেশকে অর্থনৈতিক ভাবে সাভলম্বী করে বিশ্বের দরবারে মাথা উচু করে সম্মান অর্জনে বড় হাতিয়ার শ্রমজীবি শ্রমিকরা। তাই শ্রমিকদের অবদান অপরিসীম। যারা শ্রমিকদের সম্মান করতে যানে তারাই প্রকৃত মানুষ বলে উল্লেখ করেন নেতৃবৃন্দরা। সোমবার সকালে গুইমারা উপজেলায় ১লা মে জাতীয় মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভায় নেতৃবৃন্দরা এ সব কথা বলেন।

মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীটি গুইমারা ও জালিয়াপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুইমারা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়। এ সময় গুইমারার বিভিন্ন শ্রমজীবি,পেশাজীবি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা র‌্যালীতে অংশ নেয়। মে দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচী হাতে নেয় সংগঠনটি।

গুইমারা উপজেলা শ্রমিকলীগের সভাপতি সুভাষ দত্তর সভাপতিত্বে র‌্যালী শেষে সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, গুইমারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা,দপ্তর সম্পাদক রামপ্রুচাই চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর চৌধুরী,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী রুবেল,পরিবহণ শ্রমিকলীগের সভাপতি ফোরকান আলী প্রমূখ।

মে দিবসের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে বক্তরা শ্রমিকদের অধিকার আদায়ে আত্মহুতি দেওয়া শ্রমিকদের আত্মার শান্তি কামনা করে বলেন, যারা শ্রমিকদের জন্য অধিকার রক্ষায় ত্যাগ করে গেছেন তাদের সারা বিশ্ববাসী শ্রদ্ধার সাথে স্মরণ করে যাবে। দিবসটি উপলক্ষে রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচী হাতে নেয়।
খাগড়ছড়িতে মে দিবসে শ্রমিক দলের আলোচনা সভা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রমিকরাই এ দেশের চালিকা শক্তি

আপডেট সময় : ০২:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০১৭