ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার: বিমানবন্দর থানায় মামলা মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা ও রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার: নিন্দা ও মুক্তির দাবি জামায়াতের পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার ১২ লাখ টাকার গরু সম্পদ মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিভাবক গ্রেপ্তার ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ

শ্রাবন্তীর দ্বিতীয় সংসারও ভেঙে গেল

  • আপডেট সময় : ০৯:২১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯
  • / 236
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সংসার আবারো ভাঙল। ২০১৭ সালের শেষ থেকেই তার দ্বিতীয় স্বামী ও মডেল কৃষণ ব্রজের সাথে বোঝাপড়ার সমস্যা হচ্ছিল। শেষ অবধি সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন দুজনেই। সেই সিদ্ধান্তই মঙ্গলবার সরকারি ভাবে কার্যকর হলো।

এদিন আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হল। এর আগে প্রযোজক-পরিচালক রাজীব বিশ্বাসের সাথেও বিচ্ছেদ হয়েছিল তার।

২০১৬ সালে বেশ কিছুদিনের প্রেমের পরে বিয়ে হয়েছিল শ্রাবন্তীর। মুম্বাইয়ের বাসিন্দা মডেল কৃষণ ও শ্রাবন্তীর প্রেম তখন টলিউডে চর্চার বিষয় ছিল। তবে বছর গড়াতে না গড়াতেই মনোমালিন্য শুরু হয়। বোঝাপড়া ঠিক হচ্ছিল না। ফলে সম্পর্কে ছন্দপতন ঘটে।

এরপরে দুজনেই পারস্পরিক আলোচনার মাধ্যমে আলাদা হতে চেয়ে আদালতের দ্বারস্থ হন। যার প্রক্রিয়া এদিন সম্পন্ন হল।

২০০৩ সালে খুব অল্প বয়সে শ্রাবন্তীর বিয়ে হয় রাজীব বিশ্বাসের সঙ্গে। পরে শ্রাবন্তীই বিচ্ছেদ করেন রাজীবের সাথে। এবার কৃষণের সাথেও আইনি বিচ্ছেদ হয়ে গেল তার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রাবন্তীর দ্বিতীয় সংসারও ভেঙে গেল

আপডেট সময় : ০৯:২১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯