ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

শ্লোগানে যুবকদের খেলার মাঠে ফেরাতে এ্যাডিশনাল এসপির প্রশংসনীয় উদ্যোগ

  • আপডেট সময় : ০৩:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০১৭
  • / 453
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ  এসো মাঠে খেলা করি, মাদককে না বলি এই শ্লোগানকে সামনে রেখে দোড়া ইউনিয়ন স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে দয়ারামপুর আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু ক্রিকেট কাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা। খেলায় দয়ারামপুর ক্রিকেট একাদশ ও বহিরগাছি ক্রিকেট একাদশ প্রতিদ্বন্দ্বীতা করে। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনাল খেলায় বহিরগাছি ক্রিকেট একাদশ ১ রানে দয়ারামপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে।

ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম তার বক্তব্যে বলেন আমাদের মাঝ থেকে খেলাধুলা প্রায় উঠেই গেছে আর সেই সুযোগে তারা মাদক গ্রহণসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।

যুব সমাজকে অপরাধমূলক কাজ হতে দুরে রাখতে ও শরীর মন সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই সমাজের সম্মানিত সচেতন নাগরিকদের সহায়তায় আমরা এধরনের উদ্যোগ নিয়েছি। আশারাখি এ ধরণের উদ্যোগ সবাই নেবে যার মাধ্যমে আমাদের সমাজ থেকে মাদকসহ অপরাধ কর্মকান্ড দূর হয়ে যাবে। খেলাধুলার মাধ্যমে মাদকের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে যতদিন এ সমাজকে মাদকমুক্ত করতে না পারব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্লোগানে যুবকদের খেলার মাঠে ফেরাতে এ্যাডিশনাল এসপির প্রশংসনীয় উদ্যোগ

আপডেট সময় : ০৩:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০১৭