ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সময় কমলো বইমেলার

  • আপডেট সময় : ১১:৪৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির কারণে অমর একুশে বইমেলার সময় কমিয়ে আনা হয়েছে। আজ বুধবার থেকে বইমেলা চলবে বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জির স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে ‘অমর একুশে বইমেলা ২০২১’-এর সময়সূচিতে আজ ৩১ মার্চ থেকে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বইমেলা শুরু হবে বিকেল ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

এর আগে বইমেলা বিকেল ৩টায় শুরু হয়ে শেষ হতো রাত ৯টায়। ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সময় কমলো বইমেলার

আপডেট সময় : ১১:৪৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১