ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় রাবি প্রেসক্লাবের নিন্দা

  • আপডেট সময় : ১২:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
  • / 444
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সদস্য ও দৈনিক পুর্বাশা পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মহিউদ্দিন মাহিকে ক্ষমতাসীন দলের ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাব।

মঙ্গলবার দুপুরে রাবি প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসরাম তুষার ও সাধারণ সম্পাদক মানিক রাইহান বাপ্পী স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বিষয়টি জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম তুলে ধরাসহ স্বচ্ছতা ও জবাবদিহিতার ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সাংবাদিকরা।

অকারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের ‘ন্যক্কারজনক এ হামলার ঘটনায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে অন্তরায়’ বলে দাবী করেন তারা। সেইসাথে অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা।

উল্লেখ্য, গত রোববার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিক মহিউদ্দিন মাহিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় রাবি প্রেসক্লাবের নিন্দা

আপডেট সময় : ১২:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮