ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

সাগরে যেতে না পেরে অলস সময় কাটাচ্ছে চট্টগ্রাম ও কক্সবাজারের জেলেরা

  • আপডেট সময় : ০৫:৪৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • / 400
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ  টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে অলস সময় কাটাচ্ছে চট্টগ্রাম ও কক্সবাজারের  জেলেরা। সম্প্রতি ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে সাগরে থাকা মাছ ধরার ফিশিং বোটগুলো কুলে ফিরে আসতে বাধ্য হয়। ঘূর্ণিঝড় ‘মোরা’র পরবর্তীতে আবারও ধমকা বাতাস বইলে মাছ ধরার ফিশিং ট্রলার আবারও অনিশ্চিয়তার মুখে পড়ে। গত কয়েকদিন আগে ভারী বর্ষণের ফলে ব্যাপক বন্যা হওয়ায় সাগর উত্তাল থাকার কারণে আবারও বাধার মুখে পড়ে সাগরে যেতে পারছে না জেলেরা। যার কারণে চট্টগ্রাম ও কক্সবাজারের জেলেরা একরকম অলস সময় কাটাচ্ছে।

চট্টগ্রাম শহরের ফিশারী ঘাট ও কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকার অনেক জেলে জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগরে যেতে না পারাই অনেকটাই অলস সয়য় কাটাচ্ছে জেলেরা। তাদের আয়ের একমাত্র উৎস বন্ধ থাকায় জীবনযাপন খুব কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে তাদের বেঁচে থাকার জন্য দু’মুটো ভাত জোগাড় করাও অসম্ভব হয়ে পড়বে।

ওই এলাকার মোঃ আমিন জানান, একটানা বৃষ্টি কারণে গত ২০ দিন ধরে মাছ ধরতে সাগরে যেতে পারছি না। তাই আর্থিক অনটনের মধ্যে দিনাতিপাত করছি। আয়ের উৎস বন্ধ থাকায় ছেলেমেয়েদের ঠিকমত খাবারও দিতে পারছি না।

চট্টগ্রামের মাঝিরঘাট এলাকার জেলে মোঃ নাছির জানায়, এই অবস্থায় পারিবারিক খরচ ও ছেলেমেয়েদের লেখা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে আমরা জেলেরা সাগরে গিয়ে মাছের চাহিদা মেটায়। অথচ এই চরম দিনে আমরা না খেয়ে দিন কাটাচ্ছি।

ফিশিং বোটের মালিক সুলতান কোম্পানি জানায়, এই অবস্থায় মাছ ধরা অনেক ঝুঁকি। তাদের দাবি সরকারি ও বেসরকারি উদ্যোগে যদি কোন আর্থিক সহযোগিতা করা হয় তাহলে তারা তাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাগরে যেতে না পেরে অলস সময় কাটাচ্ছে চট্টগ্রাম ও কক্সবাজারের জেলেরা

আপডেট সময় : ০৫:৪৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭