ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে

  • আপডেট সময় : ০৭:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 22

FILE - President Joe Biden speaks in Charleston, S.C., Jan. 19, 2025. (AP Photo/Stephanie Scarbrough, File)

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

২০২৫ সালের মে মাসে তৎকালীন প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার মাত্র চার মাস পর ৮২ বছর বয়সী বাইডেন আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন। তাঁর শরীরের হাড়েও ক্যান্সার ছড়িয়ে পড়ে।

এরপর তিনি চিকিৎসা শুরু করেন। এর মধ্যে ছিল রেডিয়েশন থেরাপি ও হরমোন থেরাপি। গত মাসে নিজের আসন্ন স্মৃতিকথা প্রকাশের ঘোষণা দেওয়ার সময় ৮৩ বছর বয়সী বাইডেন জানিয়েছিলেন, তাঁর চিকিৎসা ‘খুব ভালোভাবেই চলছে।

তবে বিবিসির ‘নিউজনাইট’ অনুষ্ঠানে শুক্রবার রাতে প্রকাশিত এক সাক্ষাৎকারে তার ছেলে হান্টার বাইডেন জানান, চিকিৎসা চললেও তাঁর বাবার ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে।

হান্টার বলেন ‘ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে। এটি তাঁর হাড়ে এবং শরীরের আরও অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ‘এটি খুবই যন্ত্রণাদায়ক এবং অনেক দিক থেকেই তাঁকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু তিনি এখনও বাইরে যাচ্ছেন, নিজের কাজ করে যাচ্ছেন। তিনি এখনও এই দেশকে গভীরভাবে ভালোবাসেন এবং দেশের প্রতি তাঁর বিশ্বাস অটুট।’

বাবার স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে সাক্ষাৎকারের একপর্যায়ে হান্টার বাইডেন আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, ‘এটি সত্যিই খুব কঠিন এবং বাবাকে এ অবস্থায় দেখতে খুবই কষ্ট হয়।’

মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা বাইডেনের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ছিল। এসব উদ্বেগের মধ্যেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

২০২৪ সালের জুনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বিতর্কে বাইডেনের খুবই হতাশাজনক পারফরম্যান্সের পর এবং ডেমোক্র্যাটদের পক্ষ থেকে ব্যাপক চাপের মুখে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।

পরে বাইডেনের স্থলাভিষিক্ত প্রার্থী, তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে

আপডেট সময় : ০৭:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬