ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সিইউজে সভাপতি’র উপর হামলাকারীদের শাস্তির দাবীতে উত্তাল পাহাড়

  • আপডেট সময় : ০৫:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
  • / 258
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি সংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও কর্মরত সাংবাদিকবৃন্দরা।

মঙ্গলবার সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম।

খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক প্রদীপ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পরিবেশবাদী সাংবাদিক আবু দাউদ,খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের খাগড়াছড়ি প্রতিনিধি জহুরুল আলম প্রমূখ।

সাংবাদিক নেতৃবৃন্দরা এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর উপর আটককৃত হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানিয়ে বলেন,সাংবাদিকদের হামলা-মারধর ও মামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না। কারণ সাংবাদিক ঐক্যবদ্ধ।

সারাদেশে উদ্বেগজনক হারে সাংবাদিক নির্যাতন বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে বিষয়টি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান সাংবাদিক নেতারা। এছাড়াও সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের দাবী জানানো হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে খাগড়াছড়ি প্রেসক্লাব,সাংবাদিক ইউনিয়ন ছাড়াও জেলায় কর্মরত সকল সংবাদকর্মীরা অংশ নেয়।

উল্লেখ্য যে বিগত ১৪ ই নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর উপর হামলা করে সন্ত্রাসীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিইউজে সভাপতি’র উপর হামলাকারীদের শাস্তির দাবীতে উত্তাল পাহাড়

আপডেট সময় : ০৫:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭