ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

‘সিঙ্গেল আসছে, ক্যাম্পাস কাঁপছে’

  • আপডেট সময় : ১০:১৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 384
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি:
‘আজ বিশ্ব ভালোবাসা দিবস’। পৃথিবীর সব দেশেই মহাসমারহে তরুণ-তরুণীরা এই দিনটি উদযাপন করেন। অনেকে দিনটিকে স্মরণীয় করে রাখতে এইদিনটির অপেক্ষা করতে থাকেন অধীর আগ্রহে। কিভাবে কাটাবেন দিনটি, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ থাকে না। তবে স্বাভাবিক চিন্তা-চেতনার বাহিরে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী আজকের দিনটিকে একটু ভিন্নভাবে পালন করতে দেখা গেছে। তারা ‘প্রেম বঞ্ছিত সংঘের ব্যানারে’ একটি প্রতিবাদি র‌্যালি ও সমাবেশ করেছে।

সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকি টাটি চত্বর থেকে ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না তা হবে না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবাদী র‌্যালি ও সমাবেশ পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক ছাত্রদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় প্রেমের নামে নোংরামি চলবে না চলবে না, প্রেমের নামে পকেট খালি চলবে না চলবে না, প্রেম বঞ্চিতদের একশন ডাইরেক্ট একশন, সিঙ্গেল আসছে ক্যাম্পাস কাপছে ইত্যাদি স্লোাগানের মাধ্যমে মুখরিত হয় ক্যাম্পাস।

প্রেম বঞ্চিত সঙ্ঘের সাবেক সাধারণ সম্পাদক শেখ হিমেলের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, যেহেতেু ক্যাম্পাসে অনেকেই আছে যারা একাদিক প্রেম করে ফলে প্রেমের বাজারে একটি মঙ্গার সৃষ্টি হয়েছে। প্রেম একটি মৌলিক অধিকার। সবারই প্রেম করার অধিকার আছে। পারিবারিক অসচ্ছলতার কারণে মোটরবাইক না থাকায় এবং মেয়েদের চাহিদামত অর্থব্যয় করার সমর্থ না থাকায় আমাদের প্রেম হচ্ছে না। সমাবেশেরে মাধ্যমে আজকের এই দিনটিকে বিশ্ব্ শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘সিঙ্গেল আসছে, ক্যাম্পাস কাঁপছে’

আপডেট সময় : ১০:১৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭