ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড: জাতীয় গ্রিডে ১৩২১ মেগাওয়াট ঢাকার ৪ বারে এনবিআরের বিশেষ অভিযান শাহজালালে সোনা পাচারের সময় আটক বিমানকর্মী ও যাত্রী জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ড. মঈন খানের মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সারসংকটের প্রতিবাদে জামায়াতের আফ্রিকার সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ডাক দিলেন সিসি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

সীতাকুন্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

  • আপডেট সময় : ০৭:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের সীতাকুন্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১০টা থেকে রাত ১২টার মধ্যে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এ নিহতের ঘটনা ঘটে। এতে আরও দু’জন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা হলেন- উপজেলার সলিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রফিক হোসেনের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ এবং মীরসরাইয়ের ডুমখালী গ্রামের মেজবাহ উদ্দিন। এদিকে পৃথক আরেক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন, তার পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরে ক্ষুব্ধ এলাকাবাসী রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি, বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ গিয়ে এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে রাত সাড়ে ১১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক মো. সাইদুর ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুল আহমেদ জুটমিল এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সীতাকু- জেনারেল হাসপাতাল ভর্তি করান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

এদিকে সীতাকুন্ড কালুশাহ্ মাজারের সামনে কাভার্ড ভ্যানের চাপায় মধ্যবয়সী এক নারী নিহত হন বলে নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল। তিনি জানান, দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান চাপায় এক নারী নিহত হয়েছেন। ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তিনি সীতাকুন্ডের বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন বলে জানতে পেরেছি। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীতাকুন্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

আপডেট সময় : ০৭:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০