ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

সুদানের দারফুরে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৩৫

  • আপডেট সময় : ১১:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 21
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সুদানের সেনাবাহিনী রোববার পশ্চিম দারফুরের একটি আদালতে ড্রোন হামলা চালায়। এতে অন্তত ৩৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন।

তিন বছরব্যাপী চলা সংঘাতে সেনাবাহিনী এবং তাদের প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী উভয়ের দ্বারা সংঘটিত নির্যাতনের ঘটনার জন্য দায়ি করা হয় ‘দ্য ইমার্জেন্সি লয়ার্স’-কে।

তারা জানিয়েছে, উত্তর দারফুর রাজ্যের গারা আল-জাওয়াইয়া গ্রামের আদালতে স্থানীয় সময় দুপুর ১টার দিকে মামলা ও বিবাদের শুনানিতে বেসামরিক নাগরিকরা অংশ নিতে জড়ো হলে হামলাটি চালানো হয়।

গ্রামটি আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনীর সঙ্গে ২০২৩ সালের এপ্রিল থেকে এই বাহিনী ভয়াবহ সংঘাতে লিপ্ত।

এক প্রত্যক্ষদর্শী জানান, আদালতের কার্যক্রম একটি গাছতলায় স্থানীয় নেতাদের অংশগ্রহণে চলছিল। নিহতদের মধ্যে চারজন উপজাতীয় নেতা ও দু’জন আরএসএফ কমান্ডারও ছিলেন।

সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে আরএসএফ-এর স্বঘোষিত সরকার হামলাকে ‘ভয়াবহ অপরাধ’ আখ্যা দিয়ে জানিয়েছে, এতে ৩৭ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুদানের দারফুরে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৩৫

আপডেট সময় : ১১:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬