ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫ আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ, জানালেন তথ্য প্রতিমন্ত্রী কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন: জিজ্ঞাসাবাদের জন্য মালিক আটক কানাডার ক্যালগেরি রুটে সরাসরি ফ্লাইট শুরু করল ইতিহাদ এয়ারওয়েজ ইসরাইলে নেসেটের স্পিকার বদলাতে মরিয়া নেতানিয়াহু-বিরোধী জোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২

সুদানে লড়াইরত দলগুলো দু’ দিনের অস্ত্রবিরতিতে সম্মত

  • আপডেট সময় : ০২:১৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সুদানে লড়াইরত দলগুলো দু‘দিনের অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। রোববার থেকে এ অস্ত্রবিরতি শুরু হচ্ছে।

শনিবার (১৭ জুন) ‘স্কাই নিউজ এরাবিয়া টেলিভিশন চ্যানেল’ এ খবর প্রচার করেছে।

সামরিক সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ বলেছে, মানবিক কারণে সুদানের সেনাবাহিনী ও দেশটির বিশেষ টাস্কফোর্স রোববার ও সোমবার অস্ত্রবিরতি পালনে সম্মত হয়েছে। তবে অস্ত্রবিরতির শর্তাবলী এবং চুক্তির প্রস্তুতির প্রক্রিয়ার সাথে জড়িত সম্ভাব্য মধ্যস্থতাকারীদের সম্পর্কে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, সুদানে সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহানের অনুগত বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতির বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল থেকে সংঘাত চলছে। হামদান দাগালো সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতৃত্ব দিচ্ছেন।

সূত্র : বাসস/ তাস’র

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুদানে লড়াইরত দলগুলো দু’ দিনের অস্ত্রবিরতিতে সম্মত

আপডেট সময় : ০২:১৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩