সংবাদ শিরোনাম ::
স্প্যানিশ লিগের প্রথম এল’ক্ল্যাসিকো ২৮ অক্টোবর
- আপডেট সময় : ০২:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
- / 279
বিডিসংবাদ অনলাইন ডেস্ক: আগামী ২৮ অক্টোবর স্প্যানিশ ফুটবল লিগের প্রথম এল’ক্ল্যাসিকো। ঐ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে আথিয়েতা দিবে বার্সেলোনা। আজ স্প্যানিশ ফুটবল ফেডারেশন এমন তথ্য দিয়েছে।
আসন্ন লিগের সূচি প্রকাশ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন আরও জানায়, আগামী বছরের ৩ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় এল’ক্ল্যাসিকো।
আগামী মাস থেকে মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লিগ। ১৮ আগস্ট আসন্ন মৌসুমের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ শেষ হবে ২০১৯ সালের ১৯ মে।
আসন্ন মৌসুমে ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মত মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় মাদ্রিদ ডার্বি হবে ১০ ফেব্রুয়ারি।
গেল বছর স্প্যানিশ লিগের শিরোপা জয় করেছিলো বার্সেলোনা। তবে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান পায় রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদের পয়েন্টের ব্যবধান ছিলো ১৭।























