ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

স্বাস্থ্যসেবার ওপর হামলা বৃদ্ধির নিন্দা জানিয়েছে ডব্লিউএইচও, আইসিআরসি ও এমএসএফ

  • আপডেট সময় : ০২:০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 61
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

সংঘাতপূর্ণ এলাকায় স্বাস্থ্যসেবা, হাসপাতাল ও চিকিৎসা কর্মীদের ওপর হামলা ক্রমাগত বৃদ্ধির নিন্দা জানিয়েছে বিশ্বের তিনটি শীর্ষ মানবিক ও স্বাস্থ্য সংস্থা।

বিশ্বের শীর্ষ তিনটি সংস্থা— ডব্লিউএইচও, আইসিআরসি ও এমএসএফ গতকাল রোববার এ নিন্দা জানায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ও ডক্টরস উইদাউট বর্ডারস এক যৌথ বিবৃতিতে এই পরিস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

তারা উল্লেখ করেছেন যে স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসাকর্মী ও রোগীদের ওপর হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ২,২৮৬ নম্বর প্রস্তাব গ্রহণ করার ১০ বছর পর তাদের এই বিবৃতি প্রকাশ করা হয়।

তারা আরও জানায়, এক দশক পরও পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

সংস্থাগুলো বলছে, ‘চিকিৎসা অবকাঠামো, পরিবহন ও স্বাস্থ্য কর্মীদের ওপর সহিংসতা অব্যাহত রয়েছে এবং অনেক ক্ষেত্রে তা আরও বেড়েছে।’

তারা আরও জানায়, স্বাস্থ্যসেবা যখন নিরাপদ থাকে না, তখন তা যুদ্ধের মানবিক নিয়ম ভেঙে পড়ার স্পষ্ট সংকেত।

তারা বিবৃতিতে জানায়, ‘যখন হাসপাতালগুলো আক্রমণের শিকার হয়, তখন আমরা শুধু একটি মানবিক সংকটের মুখোমুখি হই না, বরং মানবতার এক সংকটেরও মুখোমুখি হই। রাষ্ট্র ও সশস্ত্র সংঘাতে জড়িত সব পক্ষকেই স্বাস্থ্যসেবা সুরক্ষার নিয়মকানুন মেনে চলতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা বিশ্ব নেতাদের এই সহিংসতা বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে এবং প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শনের আহ্বান জানাই।

তারা আরও বলেছে, ‘স্বাস্থ্যসেবা কখনোই যুদ্ধের শিকার বা বলি হতে পারে না।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বাস্থ্যসেবার ওপর হামলা বৃদ্ধির নিন্দা জানিয়েছে ডব্লিউএইচও, আইসিআরসি ও এমএসএফ

আপডেট সময় : ০২:০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬