ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

হরমুজ প্রণালি দ্রুত খুলে না দিলে ইরানকে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

  • আপডেট সময় : ০৯:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 19
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে না দিলে ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এদিকে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, এ বিষয়ে অন্তর্বর্তী একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমান।

ক্যালিফোর্নিয়া সফরকালে ট্রাম্প বলেন, ‘প্রণালিটি খুব শিগগিরই খুলে যাবে, নইলে তারা খুব কঠোর আঘাতের মুখে পড়বে-আর তারপরও প্রণালিটি খুলে যাবে।”

বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমাদের আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে।’ তিনি দাবি করেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালিয়ে যে সংঘাতের সূচনা করে, তা শেষ করার পথ খুঁজতে ইরান আগ্রহী।

তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কার্যকর পদক্ষেপ। তারা একটি চুক্তি করতে চায়। দেখা যাক কী হয়।’

তিনি আরও বলেন, ‘আমার হাতে যথেষ্ট সময় আছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক আঞ্চলিক কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, আলোচনায় থাকা প্রস্তাব অনুযায়ী ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচলের জন্য ৬০ দিনের একটি অন্তর্বর্তী ব্যবস্থা কার্যকর করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, এ চুক্তিতে কোনো ধরনের টোল বা পথ ব্যবহারের ফি থাকবে না এবং প্রয়োজনে এর মেয়াদ আরও বাড়ানো যেতে পারে।

চুক্তি অনুযায়ী, উপসাগরমুখী সব জাহাজ উত্তর দিকের নৌপথ ব্যবহার করবে। আর ওমানের আঞ্চলিক জলসীমার দক্ষিণ দিকের নৌপথ দিয়ে উপসাগর থেকে বেরিয়ে আসা জাহাজ চলাচল করবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হরমুজ প্রণালি দ্রুত খুলে না দিলে ইরানকে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট সময় : ০৯:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬