ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালী খুলে দেওয়ার আশায় তেলের দাম কমল, শেয়ারবাজারে নতুন রেকর্ড হরমুজ প্রণালী নিয়ে দুয়েক দিনের মধ্যে সমঝোতার আশা যুক্তরাষ্ট্রের মডার্নার ইবোলা টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে কানাডা প্রযুক্তি খাতের উত্থানে এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করেছে পালসটেক হরমুজ প্রণালি দ্রুত খুলে না দিলে ইরানকে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের জুলাই কারও একার নয়, বাংলাদেশের সব মানুষের: মৎস্য প্রতিমন্ত্রী মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা আকস্মিক বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের কার্যক্রম চলমান জুলাই গণঅভ্যুত্থানে ‘ক্লায়েন্ট স্টেট’ যুগের অবসান হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালী নিয়ে দুয়েক দিনের মধ্যে সমঝোতার আশা যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় : ১১:৩৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে ইরানের সঙ্গে দুয়েক দিনের মধ্যে একটি সমঝোতা হতে পারে বলে মঙ্গলবার আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ।

এ খবরে গুরুত্বপূর্ণ এ নৌপথ দিয়ে তেল পরিবহন বাড়তে পারেÑ এমন প্রত্যাশায় বিশ্ববাজারে তেলের দাম অনেক কমেছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সিএনবিসিকে বলেন, ‘খুব শিগগিরই একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন।’

দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প কূটনৈতিক সমাধান নিয়ে আশাবাদ এবং হুমকির পুরোনো অবস্থানই পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এটি ইরানের জন্য ‘শিরñেদের আগে শেষ সুযোগ।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর আকস্মিক হামলা চালানোর পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংঘাত চলছে। এরপর যুদ্ধবিরতি এবং একটি প্রাথমিক সমঝোতা হলেও কূটনৈতিক প্রচেষ্টা এখনো সংঘাতের অবসান ঘটাতে পারেনি।

এমন পরিস্থিতিতে অস্থিরতার প্রমাণ হিসেবে মঙ্গলবার হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া প্রক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নাবিক নিখোঁজ হন। একই দিনে লোহিত সাগরে একটি ভারতীয় জাহাজও অজ্ঞাত হামলার পর ডুবে যায়।

বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নতুন করে সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হরমুজ প্রণালী নিয়ে দুয়েক দিনের মধ্যে সমঝোতার আশা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ১১:৩৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬