হরিণাকুন্ডুতে এসএসসি পরীক্ষায় ফেল,ওড়না পেচিয়ে ছাত্রীর আত্মহত্যা
- আপডেট সময় : ০৪:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০১৭
- / 256
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দারিয়াপুর গ্রামে এস.এস.সি পরীক্ষায় ফেল করে অভিমানে রিজিয়া খাতুন (১৫) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার দারিয়াপুর গ্রামের নিজ বাড়ীতে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের লোকজন জানান। রিজিয়া ঐ গ্রামের ছাবিল হোসেনের মেয়ে। সে শাখারিদহ মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহন করেছিল।
হরিণাকুন্ডুু থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, বৃহস্পতিবার এস.এস.সি ও সমমানের পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর ঐ ছাত্রী অকৃতকার্য হওয়ার সংবাদ পেয়ে সারাক্ষণ নিজেকে পরিবারের সদস্যদের থেকে আড়াল করে রেখেছিল বলে তার মা জানান।
রাতের কোন এক সময় অভিমানে সে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় থানায় একটি আত্মহত্যা মামলা দায়ের হয়েছে।

























