ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হরিণাকুন্ডুতে নছিমনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

  • আপডেট সময় : ০৪:১৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭
  • / 277
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রামনগর নামক স্থানে বুধবার নছিমন চাপায় জুনায়েদ হোসেন (৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত জুনায়েদ রামনগর গ্রামের মনোহর হোসেনের ছেলে এবং স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শওকত হোসেন জানান, জুনায়েদ বুধবার দুপুরে হরিণাকুন্ডু থেকে নছিমনটি তৈলটুপীর দিকে যাচ্ছিল। পথে রামনগর বটতলায় পৌছালে রাস্তা পারাপারের সময় নছিমনের নিচে চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু হাসপাতালে ভর্তি করলে বিকালে মারা যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হরিণাকুন্ডুতে নছিমনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

আপডেট সময় : ০৪:১৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭