ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া বাসায় ডিজে পার্টি ও অসামাজিক রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিষ্টি আলুর উপকারিতা ও পুষ্টিগুণ ধুনটে আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা, লক্ষ্যমাত্রা বৃদ্ধি জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী জাপান সফরে ৮ চুক্তি সইয়ের লক্ষ্য প্রধানমন্ত্রীর

১৬ নভেম্বর ‘লেটস টক’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৫:৪৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮
  • / 216
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামি ১৬ নভেম্বর তাঁর সরকারি বাসভবন গণভবনে তরুণদের সাথে ‘লেটস টক’ শীর্ষক এক পারস্পরিক আলোচনা অনুষ্ঠানে যোগ দেবেন।
উদ্যোক্তা, পেশাজীবী, চাকুরিজীবী, ছাত্র-ছাত্রী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মীসহ সারাদেশ থেকে মনোনীত হয়ে আসা ১শ’ ৫০ জন তরুণ-তরুণী এদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ হিসাবে দেশকে গড়ে তুলতে তাঁর সরকারের গৃহিত বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার বিষয় নিয়ে তরুণদের সঙ্গে আলোচনা করবেন।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন প্রধানমন্ত্রী তরুণদের সাথে এধরনের আয়োজনে যোগদান করবেন।
বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা শাখা ‘সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই) এই অনুষ্ঠানের আয়োজন করেছে। কয়েকটি টেলিভিশন চ্যানেল এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
সিআরআই-এর জ্যেষ্ঠ বিশ্লেষক এবং সমন্বয়কারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তিনি সব সময় তরুণদের কথা শুনতে চেষ্টা করেন ও তাদের মতামতকে গুরুত্ব দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কাছ থেকে প্রশ্ন নেবেন এবং তাদের জিজ্ঞাসার জবাব দেবেন।
নীতি-নির্ধারকদের সাথে মতবিনিময়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘সিআরআই’ নিয়মিতভাবে তরুণদের জন্য ‘লেটস টক’ অনুষ্ঠান আয়োজন করে থাকে।
ব্যারিস্টার শাহ আলী ফরহাদ বলেন, এই অনুষ্ঠানটি নতুন প্রজন্মের চিন্তা-ভাবনা ও সমস্যার কথা নীতি নির্ধারকদের কাছে তুলে ধরার জন্য একটি ‘প্লাটফরম’ হিসেবে কাজ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সিআরআই আয়োজিত ‘লেটস টক’ অনুষ্ঠানের কয়েকটি পর্বে অংশগ্রহণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৬ নভেম্বর ‘লেটস টক’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮