ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

২২ বছরে রাবির বাধঁন

  • আপডেট সময় : ০১:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮
  • / 248
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: ‘একুশ বছর পূর্তির প্রত্যয় করবো রক্তদান, হবে মানবতার জয়’ এই প্রতিবাদ্যে সারাদেশের ন্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের নিজ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে সংগঠনটি। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। সেখানে কেক  কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য নুরুল হোসেন।

রাবি শাখা বাঁধনের সভাপতি মেশকাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাইহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাবির সাবেক ছাত্র-উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন, গ্লাস এন্ড সিরামিক্স বিভাগের অধ্যাপক আরিফ হোসেন, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মনিমুল হক, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি নজরুর ইসলাম তালুকদার, দফতর সম্পাদক প্রশান্ত রায়সহ বিভিন্ন হল ইউনিটের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ‘রক্তই হোক একে অন্যের বাঁধন’ প্রতিপাদ্যে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন প্রতিষ্ঠিত হয়। ২০০৪ সালের ১৭ এপ্রিল রাবিতে যাত্রা শুরু হয়। এরপর থেকে মুমূর্ষুদের বিনামূল্যে রক্ত সরবরাহের পাশাপাশি বিভিন্ন সচেতনামূলক ও স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২২ বছরে রাবির বাধঁন

আপডেট সময় : ০১:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮