৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭’র আনুষ্ঠাণিক শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০২:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭
- / 230
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে “বঙ্গবন্ধুর সোনার বাংলার আধুনিক রূপায়নই শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ”-এ প্রতিপাদ্য নিয়ে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭’র আনুষ্ঠাণিক শুভ উদ্বোধন করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রী কার্যালয়’র এটুআই প্রোগ্রামের আওতায় জেলা প্রশাসনের উদ্দ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান মেলার শুভ উদ্বোধন করেন। ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠাণে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।
উদ্বোধনী অনুষ্ঠাণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ‘দৈনিক সমকাল’-এর নগর সম্পাদক শাহেদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী(উপ-সচিব) মোঃ সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম, সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ.ন.ম. ফয়জুল হক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান শাহিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ড. মাহবুব-উল-করিম, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক শফিকুল মোহাম্মদ মানিক প্রমুখ।
এর পূর্বে বিকেলে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসনের কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় জেলা শিল্পকলা একাডেমী মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
৩ দিন ব্যাপী এ মেলা প্রাঙ্গনে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ধরনের প্রায় ৪০টি আকর্ষণীয় স্টল প্রদর্শন করা হয়েছে। অপরদিকে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় বাধণহারা শিল্পী গোষ্ঠী পরিবেশিত নাটক ভিশন-২০২১, ডিজিটাল বিষয়ক প্রতিযোগিতা, সেমিনার, বিজ্ঞান ভিত্তিক ডিজিটাল চলচ্চিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও ডিজিটাল বিষয়ক সেমিনার ইত্যাদি। ৪ ফেব্রুয়ারী রোববার সমাপনী দিন শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্র জানিয়েছে।


























