ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

৭ খুন মামলার রায় অপরাধীদের জন্য কঠোর সতর্কবার্তা : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৪:০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭
  • / 276
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায়কে ‘বিরল’ ঘটনা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ রায় হল অপরাধীদের জন্য আদালতের কঠোর সতর্কবার্তা।’ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত সাত খুনের প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৬ জনকে মৃত্যুদন্ড ও আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন।

ওবায়দুল কাদের সম্প্রতি নির্বাচন কমিশন পুনর্গঠন প্রসঙ্গে বলেন, ‘দেশের নাম্বার ওয়ান ব্যক্তির সঙ্গে ইসি গঠন নিয়ে বিএনপির আলোচনা হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে ইসি গঠন নিয়ে আলোচনা হওয়ার তাদের দ্বিতীয়বার আলোচনার কোনও সুযোগ নেই। সংবিধান অনুযায়ী যা হওয়ার তাই হবে। ইসি গঠনের বিষয়টি হল রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি কীভাবে সার্চ কমিটি গঠন করবেন এটা তার বিষয়। নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর কোনও ভূমিকা নেই।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৭ খুন মামলার রায় অপরাধীদের জন্য কঠোর সতর্কবার্তা : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৪:০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭