ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

অমর ২১ নিয়ে আমার ভাবনা-চিন্তা ও কবিতা

  • আপডেট সময় : ০৯:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • / 364
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফয়সাল মোহাম্মদ

বাংলাদেশে ২১ সংখ্যাটি অপরিসীম গুরুত্ব বহন করে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দৃষ্টিকোন থেকে।
আমরা জানি বর্তমানে দেশের গন্ডি ছাড়িয়ে ২১ এখন আন্তর্জাতিক স্বীকৃতি ও মর্যাদা পেয়েছে।
অত্যন্ত গর্বের এই বিষয়টিকে আমরা সবাই বুকের গভীরে লালন করি।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তকা, পানি ও পরিবেশ বিভাগের (EDAPHOS) প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে ২১ টি শব্দ সম্বলিত ছড়া আহ্বান করা হয় নিম্নোক্ত এই ছড়াটির মাধ্যমে:

সংখ্যাতত্বে ২১ মানে ৩,
অতীত, বর্তমান, ভবিষ‍্যত নিয়ে দিন।
২১ শব্দে ঘটনা বর্ণন কি খুব কঠিন?
দেখান? আপনি সাহিত‍্যে নয় মেধাহীন।

আমার কাছে ধারনাটি নতুন মনে হয় এবং এই আহ্বানে সাড়া দিয়ে কৌতুহল বশতঃ কিছু লেখার চেষ্টা করি।
নীচে তার কিছু কিছু তুলে ধরলাম।

(১) জীবন যুদ্ধে যে নাঁচিতে পারে তাধিনধিন্,
তার জন্যে সাহিত্য কিংবা সংখ্যা নয়তো কঠিন।
অতীত, ভবিষ্যত ও বতর্মান,
জীবনে কালজয়ী তিনি সমান।

(২) একুশ মোদের আত্বার মিল
দেখো মিলেছে শতেক মিছিল
কন্ঠে মিলায়ে সুর
হিমেল হাওয়ায় নগ্ন পায়ে
আপামর জনতা স্রদ্ধ্যা জানায়
মিনারের পায়ে।

(৩) বছর ঘুরে একুশ এসেছে।
যুগ যুগ ধরে
শপথ নিয়েছে দামাল ছেলেরা,
রক্তে ভেসেছে অকাতরে
তবু কি প্রতিষ্ঠা পেয়েছে
বাংলা সর্ব স্তরে?

(৪) মৃত্তিকা বিভাগের ছাত্র
নহে দমিবার পাত্র
একুশ শব্দে ভাব প্রকাশিবে
এ আর এমনকি শক্ত ?
টপসয়েল আর পোডজল
সব করিনিকি মোরা রপ্ত ?
( টপসয়েল এবং পোডজল দুই ধরনের মাটির বৈজ্ঞানিক নাম)

(৫) গ্যালারিতে বসে পেছন থেকে
চেয়ে থেকেছি প্রথম সারির দিকে
শাড়ীর আঁচল, বেণীর বাঁধন
সুপ্ত বাসনা, হৃদকম্পন।
ক্লাসের পরে দেখি –
স্বামীর আগমন!

(৬) আজকের নবিন শিশু
দুরন্ত পায়ে দাবড়ায়
অফুরন্ত বালুকা বেলায়।
দোয়া করি বড় হয়ে সবে
উন্নত মানুষ হবে
সততায় উৎকৃষ্ট, সমুজ্জ্বল রবে।

(৭) নবিন কিশলয় যারা
স্বাধীনতার যুদ্ধ দেখেনি তারা।
আমাদের প্রজন্ম মুছে যাবার আগে
সত্য ঘটনা জানাতে হবে
যেন বাংলার ইতিহাস নিষ্কলুষ থাকে।

(৮) বিদেশ পাড়ির দায়ীত্ব কত
বুঝিনি দেশ ছাড়ার আগে।
সন্তানদের ধর্মে রাখা,
নিজেকেও স্বচ্ছ রাখা,
নিত্য কঠিন সজাগ থাকা
জরুরী, বড়ই জরুরী।

(৯) যে হাতে শাবল দিয়ে উপড়ে ফেলেছি
বিদেশী ভাষার ফলক
আজ অর্ধশতাব্দী পরে
সেই হাত নিশপিশ করে,
বুকের ভেতরে জ্বলে
ভিনসংস্কৃতির নির্লজ্জ আগ্রাসনে।

(১০) ছেলেবেলা থেকে দেখে এসেছি
ঘৃণা ভরা রাজনীতি ভবে।
ভাইয়ে ভাইয়ে বিভেদ ভুলে,
গলায় গলায় মিলে
সম্পৃতি গড়েছে কে কবে,
বল তবে?

নিউজটি শেয়ার করুন

অমর ২১ নিয়ে আমার ভাবনা-চিন্তা ও কবিতা

আপডেট সময় : ০৯:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩

ফয়সাল মোহাম্মদ

বাংলাদেশে ২১ সংখ্যাটি অপরিসীম গুরুত্ব বহন করে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দৃষ্টিকোন থেকে।
আমরা জানি বর্তমানে দেশের গন্ডি ছাড়িয়ে ২১ এখন আন্তর্জাতিক স্বীকৃতি ও মর্যাদা পেয়েছে।
অত্যন্ত গর্বের এই বিষয়টিকে আমরা সবাই বুকের গভীরে লালন করি।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তকা, পানি ও পরিবেশ বিভাগের (EDAPHOS) প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে ২১ টি শব্দ সম্বলিত ছড়া আহ্বান করা হয় নিম্নোক্ত এই ছড়াটির মাধ্যমে:

সংখ্যাতত্বে ২১ মানে ৩,
অতীত, বর্তমান, ভবিষ‍্যত নিয়ে দিন।
২১ শব্দে ঘটনা বর্ণন কি খুব কঠিন?
দেখান? আপনি সাহিত‍্যে নয় মেধাহীন।

আমার কাছে ধারনাটি নতুন মনে হয় এবং এই আহ্বানে সাড়া দিয়ে কৌতুহল বশতঃ কিছু লেখার চেষ্টা করি।
নীচে তার কিছু কিছু তুলে ধরলাম।

(১) জীবন যুদ্ধে যে নাঁচিতে পারে তাধিনধিন্,
তার জন্যে সাহিত্য কিংবা সংখ্যা নয়তো কঠিন।
অতীত, ভবিষ্যত ও বতর্মান,
জীবনে কালজয়ী তিনি সমান।

(২) একুশ মোদের আত্বার মিল
দেখো মিলেছে শতেক মিছিল
কন্ঠে মিলায়ে সুর
হিমেল হাওয়ায় নগ্ন পায়ে
আপামর জনতা স্রদ্ধ্যা জানায়
মিনারের পায়ে।

(৩) বছর ঘুরে একুশ এসেছে।
যুগ যুগ ধরে
শপথ নিয়েছে দামাল ছেলেরা,
রক্তে ভেসেছে অকাতরে
তবু কি প্রতিষ্ঠা পেয়েছে
বাংলা সর্ব স্তরে?

(৪) মৃত্তিকা বিভাগের ছাত্র
নহে দমিবার পাত্র
একুশ শব্দে ভাব প্রকাশিবে
এ আর এমনকি শক্ত ?
টপসয়েল আর পোডজল
সব করিনিকি মোরা রপ্ত ?
( টপসয়েল এবং পোডজল দুই ধরনের মাটির বৈজ্ঞানিক নাম)

(৫) গ্যালারিতে বসে পেছন থেকে
চেয়ে থেকেছি প্রথম সারির দিকে
শাড়ীর আঁচল, বেণীর বাঁধন
সুপ্ত বাসনা, হৃদকম্পন।
ক্লাসের পরে দেখি –
স্বামীর আগমন!

(৬) আজকের নবিন শিশু
দুরন্ত পায়ে দাবড়ায়
অফুরন্ত বালুকা বেলায়।
দোয়া করি বড় হয়ে সবে
উন্নত মানুষ হবে
সততায় উৎকৃষ্ট, সমুজ্জ্বল রবে।

(৭) নবিন কিশলয় যারা
স্বাধীনতার যুদ্ধ দেখেনি তারা।
আমাদের প্রজন্ম মুছে যাবার আগে
সত্য ঘটনা জানাতে হবে
যেন বাংলার ইতিহাস নিষ্কলুষ থাকে।

(৮) বিদেশ পাড়ির দায়ীত্ব কত
বুঝিনি দেশ ছাড়ার আগে।
সন্তানদের ধর্মে রাখা,
নিজেকেও স্বচ্ছ রাখা,
নিত্য কঠিন সজাগ থাকা
জরুরী, বড়ই জরুরী।

(৯) যে হাতে শাবল দিয়ে উপড়ে ফেলেছি
বিদেশী ভাষার ফলক
আজ অর্ধশতাব্দী পরে
সেই হাত নিশপিশ করে,
বুকের ভেতরে জ্বলে
ভিনসংস্কৃতির নির্লজ্জ আগ্রাসনে।

(১০) ছেলেবেলা থেকে দেখে এসেছি
ঘৃণা ভরা রাজনীতি ভবে।
ভাইয়ে ভাইয়ে বিভেদ ভুলে,
গলায় গলায় মিলে
সম্পৃতি গড়েছে কে কবে,
বল তবে?