ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে পৃথক বিদ্যুৎ স্পৃষ্টে ৩ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০৩:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০১৭
  • / 238
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলা ও হরিণাকুন্ডু উপজেলার পৃথক স্থানে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে সদর উপজেলার হুদাপুটিয়া, ভুটিয়ারগাতি ও হরিণাকুন্ডু উপজেলার রাধানগর গ্রামে  এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভুটিয়ারগাতি গ্রামের নুজা মন্ডলের ছেলে সুজন (২৬), হুদাপুটিয়া গ্রামের আবুল কাশেম (৫০) ও হরিণাকুন্ডু উপজেলার রাধানগর গ্রামের সানার উদ্দিন বিশ্বাসের ছেলে বুলু বিশ্বাস (৪৫)।

নিহতের আত্মীয় তাসনিম জানান, বুলু বিশ্বাস নিজ বাড়িতে কাজ করছিল। এ সময় বিদ্যুতে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, দুপরে নিজ বাড়িতে আবুল কাশেম বিদ্যুতের সুইচ দিতে গিয়ে ও সুজন মাঠে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে পৃথক বিদ্যুৎ স্পৃষ্টে ৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০৩:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০১৭