চট্টগ্রামে রিক্সা চালকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৮:১৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
- / 238
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুন্ড থানা পুলিশ মো. কামাল (৩৮) নামে গুলিবিদ্ধ এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে। শনিবার সকাল দশটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত কামালের বাড়ি নোয়াখালি জেলার মাইজদীতে। তিনি নগরীর দক্ষিণ কাট্টলিতে পরিবার নিয়ে থাকতেন।
সীতাকুন্ড থানার এসআই সুজয় কুমার মজুমদার বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সকাল দশটার দিকে স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ের সামনে থেকে কামালের লাশ উদ্ধার করা হয়।
কামালের স্ত্রী আনজুমান আরার উদ্ধৃতি দিয়ে সুজয় বলেন, রিকশা চালানোর কথা বলে বৃহস্পতিবার বের হওয়ার পর আর বাসায় ফেরেননি কামাল। “তার দেহের উরুতে ও পিঠের উপরের দিকে বাম অংশে দুটি গুলির চিহ্ন আছে। রাতের কোন এক সময় এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে।”এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানান এসআই সুজয় কুমার।

























