ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের পটিয়ায় মটরসাইকেলে বাসের ধাক্কা, ছাত্র নিহত

  • আপডেট সময় : ০৫:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
  • / 206
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ  চট্টগ্রামের পটিয়ায় বিআরটিসির একটি  দ্বিতল বাসের ধাক্কায় মটরসাইকে আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত এবং অপর দুজন হয়েছেন।
নিহত আরাফাত হোসেন সায়েম (২০) উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি চন্দনাইশ উপজেলার কাঞ্চননগরের মাহবুবুল আলমের ছেলে।

আহত মাহমুদুল হাসান ফাহাদ (২০) ও মোহাম্মদ সাকিবকে (১৯) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার সকাল ১১টার দিকে পটিয়া উপজেলার মোজাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক এবিএম মিজানুর রহমান জানান।

তিনি বলেন, বিআরটিসির একটি ডাবল ডেকার বাসের সঙ্গে সায়েমের মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সায়েমের মৃত্যু হয়। আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, গুরুতর আহত অবস্থায় ফাহাদ ও সাকিবকে হাসপাতালে আনা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের পটিয়ায় মটরসাইকেলে বাসের ধাক্কা, ছাত্র নিহত

আপডেট সময় : ০৫:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭