ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

মারাত্বক সড়ক দুর্ঘটনার শিকার অর্থহীন ব্যান্ডের সুমন!

  • আপডেট সময় : ০৩:৫৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • / 312
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক দুর্ঘটনার শিকার হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন জনপ্রিয় ব্যান্ড অর্থহীন এর সুমন।জানা গেছে, গত ১৭ জুন ব্যাংককের শহর সকুমভিতে রাস্তা পার হওয়ার সময় সুমনকে পেছন থেকে একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এতে তার মুখমণ্ডলের বিভিন্ন অংশ ফেটে ও থেঁতলে যায়। বিশেষ করে তার চোয়াল ভেঙে যায় ও কানের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। আর ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাকে পার্শ্ববর্তী স্যামিতিভেজ সুকুমভিত হাসপাতালে নিয়ে যায়। সেখানে ১১ ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার হয় সুমনের শরীরে।

এরপর সুমন গণমাধ্যমকে বলেছেন,আসলে আমি চেকআপের জন্য ব্যাংককে গিয়েছিলাম। স্যামিতিভেজ হাসপাতালেই সেদিন ছোট একটা অস্ত্রোপচার হয়। শুধু ঘণ্টা খানেকের বিষয় ছিল। এরপর আমি বিশ্রাম নিয়ে হোটেলে ফিরছিলাম। এরমধ্যেই গলির ভেতর দিয়ে রাস্তা পার হচ্ছিলাম। হঠাৎ একটি মাক্রোবাস আমাকে পেছন থেকে ধাক্কা দেয়। একজন মহিলা নাকি ওটা চালাচ্ছিলেন। আমি প্রায় সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যাই।’

এছাড়া সুমন পরবর্তী ঘটনা সম্পর্কে বলেছেন, ‘হাসপাতালে পৌঁছার পর আমার এক পরিচিত চিকিৎসক যখন জানতে পারেন, তিনি ছুটে আসেন। তিনিই হাসপাতাল কর্তৃপক্ষকে বিল পরিশোধ করে অস্ত্রোপচার শুরুর নির্দেশ দেন। টানা ১১ ঘণ্টা অস্ত্রোপচার চলে আমার শরীরে। এরপর আমার জ্ঞান ফেরে। ভাগ্য ভালো আমার মেরুদণ্ড ক্ষতিগ্রস্থ হয়নি। কারণ ওটাতে তিনটি ধাতব পাত লাগানো। এটা হলে অবস্থা অবর্ণনীয় হতো।

খোঁজ নিয়ে জানা গেছে, সুমনের এখন ভালো আছেন। আরও একমাস লাগবে সুস্থ হতে। এরপর চেকআপ করে আরও কয়েকটি অস্ত্রোপচার হতে পারে তার শরীরে। তবে সুমন বিষয়টি এখনও পরিবারকেও জানানি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মারাত্বক সড়ক দুর্ঘটনার শিকার অর্থহীন ব্যান্ডের সুমন!

আপডেট সময় : ০৩:৫৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭