ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বিএনপি নেতারা আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত আক্রমণ করছে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৪:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • / 210
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ কোন বিদেশি শক্তির দিকে ছাতক পাখির মতো চেয়ে থাকে না। বাংলাদেশের জনগণের প্রতি আওয়ামী লীগের আস্থা ও বিশ্বাস রয়েছে।

বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা সময় বুঝে ভারত প্রীতিও করে, ভারত ভীতিও করে। যেহেতু নির্বাচনী হাওয়া বইছে; সেই কারণে ইদানিং তাদের মধ্যে উপরে উপরে ভারত প্রীতি দেখা যাচ্ছে। ভেতরের কথা আমি বলতে চাই না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত আক্রমণ করছে। অশালীন মন্তব্য করছে, তবে মিথ্যাচার করে আওয়ামী লীগের নিশ্চিত জয়কে ঠেকানো যাবে না।

ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ ২৬ জুলাই শেষ হচ্ছে। নতুন কমিটি গঠনের জন্য নির্ধারিত সময়ে সম্মেলন হবে কিনা- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে এখন বিশেষ পরিস্থিতি (বন্যা) বিরাজ করছে। আমাদের (আওয়ামী লীগের) জাতীয় সম্মেলনের তারিখও কার্যনির্বাহী কমিটির সভার অনুমোদন নিয়ে পেছানো হয়েছিল। আমি বলতে পারি খুব বেশি বিলম্বিত হবে না। আশা করি খুব শিগগিরই জানতে পারবেন, ছাত্রলীগের সম্মেলন কবে হবে। ছাত্রলীগ আমাদের ভাতৃপ্রতীম সংগঠন। সেখানে আমাদের হস্তক্ষেপ করা উচিত নয়।

নতুন সদস্য সংগ্রহের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের দল প্রতিনিয়ত সদস্য সংগ্রহের বিষয়ে কাজ করছে, আমরা এক্ষেত্রে প্রথমে নতুন ভোটার এবং পরে নারী ভোটারদের উপর ফোকাস দিচ্ছি।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, হাছান মাহমুদ, সুজিত রায় নন্দী, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মেসবাহ উদ্দিন সিরাজ, আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরিদুন্নাহার লাইলী, অসীম কুমার উকিল, হাবিবুর রহমান সিরাজ, আফজাল হোসেন, দেলোয়ার হোসেন, শাম্মী আহমেদ, আমিনুল ইসলাম আমিন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি নেতারা আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত আক্রমণ করছে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৪:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭