ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

এবার ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পাবেন বন্যা

  • আপডেট সময় : ০৪:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • / 391
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রবীন্দ্র সঙ্গীত গেয়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা বরেণ্য গায়িকা রেজওয়ানা চৌধুরী বন্যা পাচ্ছেন নজরুল সঙ্গীতের কিংবদন্তী শিল্পী ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’। নতুন প্রজন্মের সংগীতপ্রেমীদের কাছে কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের আদর্শ ছড়িয়ে দিতে ঢাকা বিশ্বিবদ্যালয়েরর তত্ত্বাবধানে ২০১৬ সাল থেকে গঠিত হয় ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাষ্ট ফান্ড’।

এই ফান্ডের উদ্যোগে প্রবর্তন করা হয় ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

এই পুরস্কারের জন্য মনোনীত হওয়ার রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘যার কাছে গান ছিল আজন্ম সাধনা। যিনি নজরুল সঙ্গীতকে শ্রোতাদের কাছে মোহনীয় সুরের আবেশে হৃদয়ে গেথে রাখতে প্রতিনিয়ত চেষ্টা করেছেন তার স্মৃতির জন্য যে পুরস্কার, সেটার জন্য আমাকে মনোনীত করার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ। আমি আশা করব ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ ভবিষ্যতেও গান নিয়ে যারা চর্চা করেন তাদের পাশে থাকবে।’

বন্যা বলেন, ‘আমি রবীন্দ্র সঙ্গীতের শিল্পী। নজরুল আর রবীন্দ্র সঙ্গীতের বিষয়গত মিল রয়েছে। গানের চর্চা ভালোভাবে করতে হলে, বুঝতে হলে, সুরের স্বাদ গ্রহণ করতে হলে উভয় গানের প্রতিই শ্রদ্ধা রেখে কাজ করে যেতে হবে।

২৭ জুলাই বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে শিল্পীর হাতে এই সম্মাননা তুলে দেবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে আরো উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, সংগীত বিভাগের চেয়ারম্যান ড. মহসিনা আক্তার খানম (লীনা তাপসী), এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফিরোজা বেগম ট্রাষ্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা। আয়োজনে বক্তব্য দেবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এরপর থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পুরস্কার প্রদান শুরু হয়। প্রথমবার এ পুরস্কার পেয়েছেন সাবিনা ইয়াসমিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পাবেন বন্যা

আপডেট সময় : ০৪:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭