ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

জাতীয় শোক দিবসে পোস্টারে নিজের ছবি না ব্যবহারে ছাত্রলীগ নেতার নির্দেশ!

  • আপডেট সময় : ০৬:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭
  • / 4346

মহানগন উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ প্রতিবেদকঃ  বছরের প্রতিবারের মত এবারো শুরু হলো শোকাবহ আগস্ট। আসন্ন ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাঙালির শোকের এ মাসকে কেন্দ্র করে ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে যায় ঢাকাসহ সারা দেশ। নিজেদের জাহির করতে এবং সাথে প্রচারে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকায় পোস্টারিং করে থাকেন নিয়মিত।

সেসব ব্যানার-ফেস্টুন আর পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় ছাড়াও স্থানীয় এমপি-মন্ত্রী এবং স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের ছবি ব্যবহার করে থাকেন। অাওয়ামী লীগের পক্ষ থেকে এসবে নিষেধাজ্ঞা থাকলে মানছে না কেউ।

গত বছর ২০১৬ এ মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে নিজ ফেসবুক অ্যাকাউন্টে এধরনের পোস্টারিং থেকে বিরত থাকতে নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিলেন ঢাকা মহানগন উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান

সৈয়দ মিজান তার ফেসবুক ওয়ালে বলেন-  ‘দৃষ্টি আকর্ষণ’ শিরোনামে লিখেন, ‘ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ-এর অন্তর্গত সকল ইউনিটসমূহের নেতৃবৃন্দ এবং মহানগর নেতৃবৃন্দগণকে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন ব্যানার ফেস্টুনে শুধু বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ছাড়া নিজেদের ব্যক্তিগত এবং আমার কোনও ছবি ব্যাবহার না করার জন্য নির্দেশ দেয়া হইল। এই নির্দেশনা অনুসরণ করার জন্য সবার প্রতি আহবান করা হইল, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে।

এবারো বরাবরের মত সেই একই নির্দেশ দিচ্ছেন তিনি। শোকের এই মাসকে পবিত্র রাখতে তার এই বিশেষ নির্দেশ সকল নেতা-নেত্রীদের প্রতি।

তার এই এমন হুঁশিয়ারিতে বেজায় খুশি তার অনুসারীরা। অনেকেই সম্মতি প্রকাশ করে কমেন্ট বক্সে মন্তব্য দিয়েছেন। এদের মধ্যে ফেসবুক কমেন্টে তার অনুসারীরা বলেন, ‘ভাই, গুড ডিসিশিন’, ‘স্যালুট ভাই আপনাকে। যুগোপযোগী সিদ্ধান্তের জন্য’, ‘বাহ! সুন্দর সিদ্ধান্ত’, ‘ভাই সঠিক সিদ্ধান্ত। আপনার এই যুগান্তকারী সিদ্ধান্ত গুলোর জন্যই আপনার প্রতি সম্মান বেড়ে যায়’, ‘ভাই আপনার এই যুগান্তকারী সিদ্ধান্তগুলোর জন্যই ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে’ এবং ‘জয় বাংলা’ ধ্বনিতে অভিনন্দিত করেছে সবাই।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় শোক দিবসে পোস্টারে নিজের ছবি না ব্যবহারে ছাত্রলীগ নেতার নির্দেশ!

আপডেট সময় : ০৬:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭