ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা

আজকে দেশে প্রমাণিত বঙ্গবন্ধু পরিবারই সৎ রাজনীতির প্রতীক : ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০১:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭
  • / 486
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা আন্দোলনে ব্যর্থ হয়ে টেমস নদীর ধারে বসে ক্ষমতায় আসার চোরা গলি খুঁজছে।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, গত আট বছরে আট মাসের জন্যও তারা রাস্তা গরম করতে পারেননি। উত্তাপ সঞ্চার করতে পারেননি। বিএনপি বারবার আন্দোলনের ডাক দেয় কিন্তু মরা গাঙ্গে জোয়ার আসে না। এই মরা গাঙ্গে জোয়ার কবে আসবে কেউ জানে না।

আজ শুক্রবার রাজধানীর বাংলা অ্যাকাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তরুণ সমাজকে শেখ কামালের আদর্শ অনুসরণ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, “বাঙালি তরুণদের জন্য শেখ কামাল রোল মডেল। ৪২ বছর পরেও শেখ কামালকে কেউ কলঙ্কিত করতে পারেনি। তাই তরুণদের উচিৎ শেখ কামালের আদর্শ অনুসরণ করা।”

তিরি বলেন, আজকে দেশে প্রমাণিত বঙ্গবন্ধু পরিবারই সৎ রাজনীতির প্রতীক। বঙ্গবন্ধু পরিবারই সৎ ও সাহসী রাজনীতির প্রতীক। চরিত্র হননের ছোরা দিয়ে এই পরিবারকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজকে দেশে প্রমাণিত বঙ্গবন্ধু পরিবারই সৎ রাজনীতির প্রতীক : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০১:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭