ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আসন্ন ঈদে জাজের কোনো ছবি নেই

  • আপডেট সময় : ০৪:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭
  • / 272
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ ঈদ মানেই পেক্ষাগৃহে থাকবে জাজ মাল্টিমিডিয়ার একাধিক ছবি। গত কয়েক বছর ধরে এমনটাই দেখা যাচ্ছে। তবে এবার ব্যতিক্রম হতে যাচ্ছে। এবার ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না জাজের কোনো ছবি। আর এ তথ্য জানিয়েছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ নিজেই। তার মতে, যৌথ প্রযোজনার ছবির ওপর সাময়িক নিষেধাজ্ঞা, চলচ্চিত্র পরিবার আর হল মালিক সমিতির পাল্টাপাল্টি বয়কট নীতিই এর জন্য দায়ী।

জাজের যেসব ছবির শুটিং চলছে, তার বেশির ভাগ ছবিই যৌথ প্রযোজনার। অপর দিকে তাদের একমাত্র দেশীয় ছবি ‘পাষাণ’-এ ভিলেন হিসেবে রয়েছেন মিশা সওদাগর। যার অভিনীত ছবি হল মালিকেরা চালাবে না বলে ঘোষণা দিয়েছেন। ফলে এ ছবির মুক্তি এখনো অনিশ্চিত।

জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘সৈকত নাসির পরিচালিত পাষাণ ছবিটি ঈদে মুক্তি দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু হল মালিকেরা ছবির অন্যতম অভিনেতা মিশাকে নিষিদ্ধ করায় এটি আর মুক্তি দেয়া সম্ভব হচ্ছে না। ফলে এবার ঈদে আমাদের কোনো ছবি মুক্তি পাচ্ছে না।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসন্ন ঈদে জাজের কোনো ছবি নেই

আপডেট সময় : ০৪:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭